নিহত সেনা সদস্যদের স্বজনের সংবাদ সম্মেলনঃ পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও তার পরিবার জড়িত


অনলাইন ডেস্ক-

রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে শনিবার সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরার পাশাপাশি সাত দফা দাবি জানান নিহত সেনা সদস্যদের পরিবারের সদস্যরা। 

রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) বিদ্রোহের সময় হত্যাকাণ্ডের মামলায় যেসব তদন্ত হয়েছে, সেসবের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং দিনটিকে শহীদ সেনা দিবস ঘোষণা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন নিহত সেনা সদস্যদের স্বজনরা। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও তার পরিবার-স্বজনকে সরাসরি দায়ী করেছেন তারা।

শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে রাওয়া (রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাত দফা দাবি জানান নিহত সেনা সদস্যদের পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে বিডিআরের সাবেক মহাপরিচালক (ডিজি) জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই যেখানে একজন সিটিং প্রধানমন্ত্রী অন্য একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে ৫৭ সেনা অফিসারকে হত্যা করেন। এ জন্য ওই দিনটিকে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি।’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন